শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ফেনীর পুলিশ সুপারের গাড়ি উল্টে দেহরক্ষী নিহত, এসপিসহ আহত ৩

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ফেনী জেলা পুলিশ সুপার মো. নুরুন্নবীর গাড়ি উল্টে তার দেহরক্ষী কনেস্টেবল আজহার নিহত হয়েছেন। এসময় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রাত ৯টার দিকে মহাসড়কের লেমুয়া এলাকার কসকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার বগদাদীয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে শহরে ফেরার পথে কসকা এলাকায় পুলিশ সুপারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পুলিশ সুপারের দেহরক্ষী আজাহার নিহত হয়।

এসময় আহত হয় পুলিশ সুপার নুরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ গাড়ি চালক মং সাই চাকমা। পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শহরের জেড ইউ মডেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।

বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে। নিহত দেহরক্ষী পুলিশ সদস্য আজহারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765