শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ফুটবল খেললেন নুসরাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন একসঙ্গে হওয়ায় ডাবল সেলিব্রেশন। ব্যস্ততাও বেশি। তিনি টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে নির্বাচিত লোকসভা সদস্য নুসরাত।

বৃহস্পতিবার একদিকে যেমন তাকে পতাকা উত্তোলনে যেতে হয়েছে, তেমনই রাখি পরানোর উৎসবেও শামিল হতে হয়েছে। পুরো দিনটাই কেটেছে তুমুল ব্যস্ততার মাঝে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়, সকাল থেকেই কাজে ঠাসা ছিল নুসরাতের শিডিউল। সকাল সাড়ে দশটার মধ্যেই তিনি পৌঁছে যান নিজের কেন্দ্র বসিরহাটে। সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন। বসিরহাট জেলা হাসপাতালের সামনে পতাকা উত্তোলন করেন। সেখানে দলীয় কর্মী ও উপস্থিত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়ের পর রাখিবন্ধন উৎসবে যোগ দিতে রওনা দেন। বেলা ১২টা নাগাদ বসিরহাট পুরসভার ১৩ নং ওয়ার্ডে পৌঁছান নুসরাত। সেখানে রাখিবন্ধন উৎসবে অংশ নেন। শান্তির বার্তা দিতে নুসরাত সেখান থেকে বেলুন ও পায়রা ওড়ান। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও দলীয় কর্মীরা।

সেখান থেকে নিমদাড় কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে যান নুসরত। একটি ফুটবল টুর্নামেন্ট ছিল সেই গ্রাম পঞ্চায়েতে। বসিরহাটের সাংসদ সেই টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অনুষ্ঠানে তাকে রাখি পরিয়ে দেন নুসরাত। এরপর নুসরাত ফুটবলে কিক করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে তিনি যান মিনাখায়। সেখানেও একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765