রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ফিটনেস নবায়ন ছাড়াই চলছে ৪ লাখ ৭৯ হাজার ৩২০ যানবাহন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

সারাদেশে ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি যানবাহন ফিটনেস নবায়ন ছাড়াই চলাচল করছে উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ)। গত ২৪ জুন হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিআরটিএ’র আইনজীবী মো. রাফিউল ইসলাম এ প্রতিবেদন জমা দেন।

এ প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আগামী দুই মাসের মধ্যে এসব গাড়ি মালিকদের ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছেন। না হলে এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। একই সঙ্গে আদালতের আদেশসহ ফিটনেস নবায়ন বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিআরটিএ ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ২৩ মার্চ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন নজরে এলে গত ২৭ মার্চ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে বিআরটিএ’র পরিচালককে (রোড সেফটি) ২৪ জুন আদালতে হাজির হতে বলা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন চালক ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের সংখ্যা সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় ওইদিনের শুনানি শেষে এক মাসের মধ্যে বিআরটিএকে এই তথ্য প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765