মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




ফরিদপুরে যুবদল নেতা পিংকুর উদ্যোগে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা 

ফরিদপুর প্রতিনিধি : 
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

ফরিদপুরে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শহরের গোয়ালচামটস্থ মাহবুবুল হাসান পিংকুর বাসভবনের সামনে থেকে এ খাদ্য সহায়তা বিতরন শুরু হয়।

মাহবুবুল হাসান পিংকু জানান,  ফরিদপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের  মাঝে  ১০ টন চাল, ১ টন ডাল, ১ টন আলু, ১হাজার লিটার তেল, ২ হাজার মাস্ক ও ২ হাজার সাবান দেয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল সহ একটি করে সাবান ও মাস্ক। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় ও কর্মহীনদের বাড়িতে এসব খাবার পৌছে দেয়া হবে।

খাদ্যসমগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের সদস্য আওয়াল খান লালন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক, জেলা যুবদলের মোঃ কবির, অম্বিকাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমুখ ।

 

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765