শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৮

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে ঘটনাস্থলে ছয় জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নূর আলম দুলাল জানান, ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ওই স্থানে সেতুর রেলিং ভেঙে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ছয় বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। এতে ১০ জন আহত হয়।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দেও সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765