রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন




ফরিদপুরে ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় মুদি ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলার রায়ে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোসাঃ কামরুন্নাহার বেগম।

রবিবার বিকেলে ৪ আসামির মধ্যে ৩ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন তিনি। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় রায়ে আসামিদের ৪ জনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, আলামিন সেক, স্বপন মুন্সি, মোঃ নাহিদ সেক, আইনাল সেক। এদের সকলের বাড়ি ভাঙ্গা উপজেলা চৌধুরী কান্দা সদরদি গ্রামে। এদের মধ্যে আলমিন সেক পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ১০টা ২৪ মিনিটের সময় ফরিদপুরের ভাঙ্গা বাজার হতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আসামিরা বিকাশ সাহাকে তার বাড়ির অদূরে একটি বাশঁ ঝোপের ভিতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন আদালত।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765