শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাদপুর গ্রামে। সে মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক শাখার ছাত্র।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমন বাশার রাজু ঈদের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সে মারা যায়।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৮ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় ১২০০ জন। এদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১৮৮ জনকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765