বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ফরিদপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিন শিকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তিনি মারা যান।

রবিন শিকদার উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামের সৌদি আরব প্রবাসী আসাদ শিকদারের ছেলে। রবিন এ বছর কেএম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

নিহতের পরিবার জানায়, রবিন এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে এবং সেখান থেকে বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়। পরে শুক্রবার দুপুরে মারা যান রবিন।

ভাঙ্গা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ভাঙ্গায় ১৩৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২৩ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। অন্য ১১০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ পর্যন্ত ভাঙ্গায় রবিনসহ তিনজন রোগী ডেঙ্গুতে মারা গেল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765