বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফরিদপুরে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
সড়কের পাশে উল্টে যাওয়া ট্রাক -নতুনবার্তা

ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামাল বহনকারী একটি ট্রাক ওই স্থানে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিল, পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নুরুল আলম জানান, গুরুত্বর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ কানাইপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই জয়নুল ইসলাম জানান, দুই শ্রমিকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765