শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফরিদপুরে অজ্ঞাত নারীসহ দু’জনের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়ন থেকে স্বর্না আক্তার (১৫) নামে এক কিশোরী ও গাজীরটেক ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭ টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বর্না সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের মৃত মুন্নাফ বেপারীর মেয়ে। সে রোকনউদ্দীন সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্নার মেজো বোন বন্যা আক্তার জানান, ওই দিন বাড়ির সকলে পার্শ্ববর্তী পদ্মা নদীতে নৌকা বাইচ দেখতে যায়। এ সময় স্বর্না একাই বাড়িতে ছিল। নৌকা বাইচ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি।
পরে অনেক ডাকাডাকির পরও স্বর্না দরজা খুলেনি। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে স্বর্নাকে আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, শনিবার সন্ধার পূর্বে হাজিগঞ্জ বাজারের উত্তর পূর্ব কোণের ডুবো চরে গোসল করতে যায় এরশাদিয়া মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা গলিত অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ ভাসমান দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে রাত আটটার দিকে লাশ থানায় নিয়ে যায়।

উভয় ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন অর রশিদ বলেন, লাশ উদ্ধারের পর উভয় ঘটনায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765