সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




ফকিরহাটে প্রথম শ্রেনীর ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় ভ্যানচালক আটক

ফকিরহাট (বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
রথম শ্রেনীর ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় আটক নুরমোহম্মদ সানা (৫৫)

বাগেরহাটের ফকিরহাটে মাসকাটা এলাকায় প্রথম শ্রেনীর ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় ভ্যান চালক নুরমোহম্মদ সানা (৫৫) কে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাসকাটা এলকাকা থেকে তাকে আটক করে ফকিরহাট মডেল থানা পুলিশ। তার বাড়ি ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার এসআই হারুন আর রশিদ অভিযোগের বরাত দিয়ে জানান, মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ওই ছাত্রীকে ৭জুলাই দুপুর আনুমানিক ১টায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ভ্যান চালক নুরমোহম্মদ সানা খাবারের প্রলোভন দেখিয়ে নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির আর্তচিৎকারে এক মহিলা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় লম্পট ভ্যান চালক নুরমোহম্মদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা শিশুটির মায়ের কাছে নিয়ে বিষয়টি জানায়। এ ব্যাপারে মেয়েটির নানা গহর সানা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার দুপুরে মামলার একমাত্র আসামী নুরমোহম্মদ সানাকে আটক করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ মামলা দায়ের ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765