শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফকিরহাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়ের দায়ে বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন

বাগেরহাটের ফকিরহাটে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করার দায়ে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ওরফে আলামিনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশের সভাপতিত্বে জরুরী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইনসান উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা ভিক্টর কুমার দাশ প্রমুখ।

সুত্রে জানা গেছে, বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ওরফে আলামিন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বেতাগার গাবতলা এলাকার সাবেক মহিলা সদস্য দিপিকা রানী দাশের বাড়ির ভাড়াটিয়া জনৈক ঘোল বিক্রেতার নিকট থেকে ২ হাজার টাকা চাঁদা আদায় করে। এবিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে জরুরী সভায় তা প্রমানিত হওয়ায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান বুধবার রাতে এই প্রতিবেদককে জানান, দেড় বছর আগে আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়। এরপর আলমগীর হোসেন কখনও নিজেকে ডিডি পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করতে থাকে। সম্প্রতি বেতাগার গাবতলা এলাকার একটি পরিবারিক ঘটনাকে কেন্দ্র করে আলমগীর ওই পরিবারটির কাছ থেকে ২ হাজার টাকা চাঁদা নেয়। তাদের অভিযোগের পর বিষয়টির খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া যায়। পরে সভার মাধ্যমে তাকে বহিস্কার করা হয়।

তিনি আরো বলেন, ‘এরকম আরো অপকর্ম তার রয়েছে। আমরা তো আর আইনের লোক না যে বিচার করবো, তাকে আমাদের সংগঠন থেকে বহিস্কার করেছি। ফকিরহাট উপজেলা সেচ্ছাসেবক লীগে কোন মাদক বিক্রেতা ও চাঁদাবাজের স্থান হবে না বলে জানান এই নেতা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ফকিরহাটে একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। তারা নিজেদের বিভিন্ন পত্রিকা ও টেলিভিষনের সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকটি ক্যামেরা নিয়ে সাধারন মানুদের জিম্মি করে, মোটা অংকের চাঁদা আদাই করে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765