বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ফকিরহাটে চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সকালে ফকিরহাট কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক গ্রæপের মাঝে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক রতন দাশ প্রমূখ।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অধিনে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬টি কৃষক গ্রæপের মাঝে সেচ পাম্প, ধান কাটার হ্যান্ড রিপার, ফলজ গাছে ঔষধ দেয়ার ফুট পাম্প ও হ্যান্ড স্প্রে বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এই কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ৩৬টি গ্রæপের ১ হাজার ৮০ জন কৃষকসহ কয়েক হাজার কৃষক উপকৃত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765