রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ফকিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা, সূর্যমূখী,শীত ও গ্রীষ্মকালীন মুগের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিস অডিটরিয়মে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার রায়, ফকিরহাটের সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল, সুলইমান মন্ডল, তানিয়া সুলতানা, কৃষক মনিমোহন দাশ প্রমূখ।

ফকিরহাট উপজেলার ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ভুট্টা, সূর্যমূখী,শীত ও গ্রীষ্মকালীন মুগের বীজ এবং সার বিতরণ করা হয়।

ভিডিও দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765