শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




প্রেমিকের বাড়িতে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিক রায়হান শেখের (২২) বাড়িতে প্রিয়া আক্তার নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া আক্তার একই গ্রামের সন্তোস মোল্লার মেয়ে ও গোয়ালন্দ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রতিবেশীর বরাতে পুলিশ জানায়, পাশের বাড়ির রায়হানের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিলো প্রিয়ার। তাদের দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনাও হয়েছিলো। কিন্তু রায়হানের বাবা ও চাচাদের অমতের কারণে বিয়ে ভেঙে যায়। এ অবস্থায় রায়হানের পরিবার অন্য মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে। আগামী শুক্রবার সেই বিয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সোমবার রাতে রায়হানের বাড়ির উঠানে গাছের সঙ্গে ওড়না দিয়ে প্রিয়াকে ঝুলতে দেখে রায়হানের পরিবারের লোকজন। এসময় রায়হান প্রিয়াকে ধরে নামানোর চেষ্টা করেন বলে জানা যায়। পরে প্রিয়াকে নামালে দেখা যায় সে মারা গেছে।

রায়হানের ছোট ভাই দ্বিতীয় শ্রেণির ছাত্র রাহুল শেখ জানায়, সে ও তার বড় ভাই রায়হান প্রতিদিনের মত সোমবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিল। মাঝরাতে পাশের বাড়ির প্রিয়া জানালা দিয়ে তার ভাইকে ডাক দিলে সে দরজা খুলে বের হয়ে যায়। এসময় তার বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলো।

নিহত প্রিয়ার বড় বোন আলেয়া আক্তার বলেন, ‘আমার যেই বোন আমাদেরকে বোঝাতো আত্মহত্যা মহাপাপ, সেই বোন কখনও আত্মহত্যা করতে পারে না। প্রিয়াকে ওরা খুন করেছে। আমরা প্রিয়া হত্যার বিচার চাই।’

প্রিয়ার বাবা সন্তোস মোল্লা বলেন, ‘আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, প্রিয়ার শরীরেও তার চি‎হ্ন আছে। ওকে ওরা না মেরে আমার কাছে দিয়ে যেতে পারত।’

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765