বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, পলাতক প্রেমিক

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

পাবনার সাঁথিয়ায় স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী।

সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়ালমারী গ্রামের মৃত অধ্যাপক আকমলের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রেমিক রনি।

ঢাকা উইমেন্স কলেজের অনার্সের ওই ছাত্রীর অভিযোগ, প্রায় ১ বছর ধরে রনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে গত ৪ জুলাই মাওলানা শহিদুল ইসলাম নামে এক স্থানীয় হুজুর রনির সঙ্গে তার বিয়ে পড়ায়। ঐ সময় তাদের কোনো বিয়ে রেজিষ্ট্রি না হলেও তখন থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করতে থাকে। এদিকে রনির অভিভাবকরা এ বিয়ে না মেনে রনিকে ঐ মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ করতে বলেন। পরে রনি মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে মঙ্গলবার সকাল থেকে প্রেমিক রনির বাড়িতে স্ত্রীর দাবিতে অনশন করছেন ওই ছাত্রী।

ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, ‘হয় আমাকে স্ত্রীর অধিকার দিতে হবে, নয়তো আমি এখানেই আত্মহত্যা করবো।’ এদিকে ঘটনার আগে থেকেই প্রেমিক রনি পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে মাওলানা শহিদুল ইসলামকে মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি বিয়ের পড়ানোর কথা স্বীকার করে সমকালকে বলেন, ‘ছেলের অনুরোধে পরে রেজিষ্ট্রি (কাবিন) করার শর্তে আমি তাদের বিয়ে পড়াই।’

এ ব্যাপারে রনির মা আসমা খাতুন বলেন, ‘আমি আমার পরিবারের লোকজনের সাথে কথা বলে দেখি কী করা যায়। এর আগে আমি কিছু বলতে পারব না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765