শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ পেছাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বৃহস্পতিবার (১২ আগস্ট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল।

তবে তা না হয়ে আগামী সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফল প্রকাশের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে বৃহস্পতিবার ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা পিছিয়ে গেছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

নির্দিষ্ট কোনো তারিখ না বলে তিনি বলেন, আগামী সপ্তাহের কোন দিন তা প্রকাশ করা হতে পারে। তবে তা সপ্তাহের প্রথম দিকেই হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির সব কাজই শেষ। বিষয়টি প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরের অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে। শুক্র ও শনিবার ছুটি শেষে আগামী রোববার প্রতিমন্ত্রীর স্বাক্ষর নেয়া সম্ভব হলে সেদিনই বা তার পরদিন (সোমবার) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

চারটি ধাপে নিয়োগ পরীক্ষা হলেও ৬১ জেলার ফল একত্রে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডিপিই সূত্র।

জানা গেছে, দ্রুত ফল প্রকাশের সরকারি সিদ্ধান্ত থাকলেও ফল তৈরির কাজ শেষ করতে দুই মাসের বেশি পার হয়ে যাওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে জানা গেছে, ১২ হাজার পদের বিপরীতে ২৪ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে।

গত ২৭ আগস্ট ডিপিইর নিয়োগ শাখার এক কর্মকর্তা জানিয়েছিলেন, লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে নম্বর সিট তৈরি করা হচ্ছে। বুয়েটে ওএমআর সিট মূল্যায়ন কাজও শেষ হয়েছে। আগামী মাসের শুরুতেই ফল প্রকাশ করা হবে।

সূত্র জানায়, ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়। মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765