বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা জেসমিন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

এ বছরে বিশ্বে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা তৈরি করেছে বিবিসি। আর এতে স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা পরিবারের সন্তান জেসমিন আখতার।

জেসমিন একজন রোহিঙ্গা নারী। তার জন্ম বাংলাদেশের এক শরণার্থী শিবিরে। জন্মের কিছু আগেই তার বাবা মারা যান। এরপর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান তিনি।

ব্রিটেনে যাওয়ার পর ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শিতা দেখান জেসমিন। ব্র্যাডফোর্ড শহরে জেসমিন ও তার বন্ধুরা মিলে শুধু এশিয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন। এ বছর প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে ইংল্যান্ড দলের খেলোয়াড় হিসেবে মনোনীত হন জেসমিন।

তিনি বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি।

এ তালিকায় আরও স্থান পেয়েছেন ভারতশাসিত কাশ্মীরের মানবাধিকার কর্মী পারভীনা আহাঙ্গার, ইরানের এ্যাথলেট কিমিয়া আলিজাদেহ, সুইডেনের জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনকারী গ্রেটা থানবার্গ, রাশিয়ার দুর্নীতিবিরোধী কর্মী লিউবভ সোবোল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765