শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য জেদ্দায় আলোচনা সভা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবে বসবাসরত প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য সৌদি আরবের জেদ্দায় নিজস্ব জমিতে স্কুল স্থাপনের লক্ষ্যে স্কুলের জমি ক্রয় সংক্রান্ত কাজে ঢাকা থেকে আসা প্রতিনিধি দলের সাথে বুধবার রাতে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে স্কুলের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর মো. মুজিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন কনস্যুলেটের কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন।
এরপর আমন্ত্রিত অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জেদ্দায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে জেদ্দায় বাংলা ও ইংরেজি স্কুলের জন্য জমি ক্রয় ও ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

ঢাকা থেকে আসা অতিথিবৃন্দ বাংলাদেশ সরকারের নিকট এসব কথা তুলে ধরে একটি যৌক্তিক সমাধানের উদ্যোগ নিবেন বলে প্রবাসীদের আশ্বস্ত করেন। ঢাকা থেকে আসা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি চিফ শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কাজী জিয়াউল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আনোয়ারুল হক।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765