শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




প্রধানমন্ত্রী আজ দূত সম্মেলনে যোগ দিবেন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন। তিনি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন। তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া), মো. শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রীস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড), মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পাবে। সূত্র: বাসস

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765