শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না : আলাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ক্যাসিনো অভিযান নিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাই যদি না হয়, তবে আরো একজন যুবলীগ নেতার নাম কয়েকদিন ধরে পত্রিকায় এসেছে যে যেকোনো সময় তিনি গ্রেপ্তার হবে। অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কালকেও দেখলাম রাত দেড়টার সময় তিনি পুলিশের সামনে দিয়ে, গোয়েন্দাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, র‌্যারের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যুবলীগের নেতা পুলিশের কিছু কর্মকর্তার নাম বলেছেন, আওয়ামী লীগে নেতাদের নাম বলেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি দরকার। আমরা তার মুক্তির জন্য রাজপথে আছি। আশা করি বাংলাদেশের মানুষ হতাশ হবে না।

মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান প্রমুখ বক্তব্য দেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765