মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে খুলনার আদালতে মামলার আবেদন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনার আদালতে মামলার আবেদন দাখিল করা হয়েছে। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার এ আবেদন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।

আইনজীবী সুজিত অধিকারি জানিয়েছেন, আদালতে মামলাটি আজ সকালে দাখিল করা হয়েছে। মামলাটির শুনানি শেষে আদেশ হবে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী টেলিভিশনে শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য শোনেন। সেখানে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন। সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ তার ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন, যা হত্যাচেষ্টার শামিল।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765