শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৮) যৌন হয়রানীর অভিযোগে রশিদ ফকির(৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার কওে মোরেলগঞ্জ থানা পুলিশ। রশিদ কাটাবুনিয়া গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে।
মামলার বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কাটাবুনিয়া কেবি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই ছাত্রীকে প্রতিবেশী সাহেব আলী ফকিরের ছেলে বৃদ্ধ রশিদ ফকির নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে তার মাসহ অন্যান্যরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করলেও রশিদ ফকির পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে মেয়েটির বাবা মহিদুল সিকদার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ভোররাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রশিদ ফকিরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765