শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

খোলামেলা আলোচনায় ‘স্বাভাবিক’ খ্যাতি পাওয়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এবার নিজের প্রথম চুমুর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে এসে নায়িকা জানান, সেদিনের ঘটনা খুব ‘অগোছালো’ ছিল।

কঙ্গনা হাজির হন ‘নেভার সে ডাই’ নামক একটি অনুষ্ঠানে। সেখানে নিজের স্লটে প্রথম জীবনের দুটি প্রেমের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

কঙ্গনা বলেন, ‘একটা পাঞ্জাবি ছেলের সঙ্গে প্রথম প্রেম হয়। তখন আমার বয়স ১৭-১৮। ছেলেটি দেখতে ভারি সুন্দর ছিল। তার বয়স ওই সময় ২৮। সে আমাকে ছোট বলত। আমি বলতাম, সুযোগ দাও ঠিকই বেড়ে উঠব।’

‘আমি ওকে চুমু খেতে পারতাম না। তাই নিজের হাতে প্র্যাকটিস করতাম। প্রথম চুমু মোটেও জাদুকরী ছিল না। একদম অগোছালো। মুখ ফ্রিজ হয়ে গিয়েছিল। নড়তেই পারছিলাম না।’

কঙ্গনা জানান, এই সম্পর্কের আগে এক শিক্ষককে ভালোবাসেন তিনি। ওই সময় নবম শ্রেণিতে পড়তেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765