শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছেনা এরশাদের শারীরিক অবস্থার’

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

চিকিৎসকের প্রত্যাশা অনুযায়ী শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে এক ব্রিফিংয়ে একথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘গত তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।’

জিএম কাদের বলেন, ‘চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছেনা হুসেইন মুহম্মদ এরশাদের। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।’

ব্রিফিংয়ে জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনী কাজ করছেনা। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসা দিতে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভ রায়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা-ড. মো. নুরুল আজাহার, সম্পাদক মন্ডলীর সদস্য- মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা- অ্যাডভোকেট তৈয়ব, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

৮৯ বছর বয়সী এরশাদ বছরখানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপাপ্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইলচেয়ারে সংসদে যান।

আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। গত ৪ মে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তার হাতে জাপার দায়িত্ব তুলে দেন এরশাদ। এর আগে স্ত্রী রওশন এরশাদকে করেন বিরোধীদলীয় উপনেতা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765