শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




প্যান্টের পেছন পকেটে ডলার নিয়ে ঘোরেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যান্টের পেছনের পকেটে ডলার নিয়ে ঘোরেন। মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে ওঠার সময় ২০ ডলারের কয়েকটা নোট বের হয়ে থাকতে দেখা যায়। জানা গেছে, ওই সময় তিনি ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের জন্য যাচ্ছিলেন।

গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রী টম ব্রেনার ছবিটি তোলেন। পরে ছবিটি ভাইরাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়ার মফেট ফেডারেল এয়ারফিল্ডে তিনি ওই ছবিটি তোলেন।
বুধবার রাতে ওয়াশিংটনে ফিরে আসার সময় ট্রাম্পকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এরপর ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি পকেটে ডলার রেখেছেন।

ট্রাম্প বলেন, আমি রেখেছি! আমি রেখেছি! কখনো ওয়ালেট ব্যবহার করেন না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমি কখনোই ওয়ালেট ব্যবহার করি না। আমাকে অনেক দিন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় না। আমি হোটেলে টিপস দিতে পছন্দ করি। আমি অল্প কিছু সঙ্গে নিয়ে যেতে পছন্দ করি। আমি বরাবরই হোটেলে টিপস দিতে চাই। আমি আপনাকে বলছি, সম্ভবত প্রেসিডেন্টরা সচরাচর এমন করেন না, কিন্তু আমি হোটেলে টিপস দিতে পছন্দ করি। ইত্যাদি ইত্যাদি।

তার পকেটে ডলার বের হয়ে থাকার ছবি তোলা হয়েছে জেনে তিনি সন্তুষ্ট হয়েছেন। ট্রাম্প বলেছেন, এটা ভালো ছবি। তিনি এ ধরনের ছবি পছন্দ করেন বলেও জানান




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765