সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পৃথিবীর বায়ুমণ্ডল উল্টে যেতে পারে!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। এ খবর জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডল উল্টে যেতে পারে। উন্নত প্রযুক্তির যন্ত্রে দেখা গিয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রকৃত পক্ষেই উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর কারণও জানিয়েছেন বিজ্ঞানীরা। বলেছেন, হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তনের ফলে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এটি পৃথিবীর জন্য খুব বিপজ্জনক। গবেষকরা জানিয়েছেন, এটি গ্রহের তেজস্ক্রিয়তা আটকানোর ক্ষমতা ও সৌর ঝড়ের মতো ঘটনা প্রতিরোধ করার ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই প্রথমবার নয়। এর আগে হাজার হাজার বার এমন ঘটনার সাক্ষী থেকেছে পৃথিবী। প্রাচীন পাহাড় তার সাক্ষ্য বহন করছে। পৃথিবীর মধ্যভাগ থেকে গলন্ত লোহা বেরিয়ে আসে। গ্রহের অভ্যন্তরে তাপের ফলে এই ধাতু গলে যায়। এই ধাতু দৈত্যাকৃতি তড়িত্ চুম্বকীয় ক্ষেত্রে ঘুরপাক খায়। এর ফলে শক্তি সৃষ্টি হয়। মাইলের পর মাইল তা ছড়িয়ে যায়। সূর্যের তেজস্ত্রিয়তা রোধে তা সাহায্য করে। এর ফলেই পৃথিবীতে প্রাণ থাকতে পারে। উদ্ভিদ ও প্রাণীজগতের ডিএনএ তৈরিতে এটি সাহায্য করে। গবেষকরা সতর্ক করেছেন, এই ঘটনার যদি পরিবর্তন ঘটে, তাহলে পৃথিবী বাসের অযোগ্য হয়ে উঠবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765