শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে মালি মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমাকে দিনাজপুর জেলায়, আমিরুল ইসলামকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আ.ত.ম আব্দুল্লাহেল হাদীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, সুজন সরকারকে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো. জিয়াউর রহমানকে মৌলভীবাজার জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, তাপস রঞ্জন ঘোষকে রাঙ্গামাটি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো. জাকারিয়া রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মাহমুদুল হাসান ফেরদৌসকে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এবং মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মালি মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত সহকারী পুলিশ সুপার মো. বেল্লাল হোসেন মল্লিক ও স্বপন কুমার বকসীকে সিআইডি ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765