রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পুকুরপাড়ে পাওয়া গেল স্বাধীনতা যুদ্ধের স্থলমাইন ও গ্রেনেড

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরপাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বাধীনতা যুদ্ধের ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই স্থলমাইন ও গ্রেনেড পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কয়েকজন শিশু উপজেলার রামপুরা গ্রামের মাছোর পুকুরপাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা ধান কাটার কাঁচি দিয়ে মাটি খুঁড়লে একে একে ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড বের হয়ে আসে।

শিশুরা এসব নিয়ে খেলা করছিল। গ্রামের লোকজন টের পেয়ে আদমদীঘি থানায় খবর দেন এবং বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে রাখেন।

বোমা উদ্ধারের খবরে উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।

পুলিশের ধারণা, বোমাগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কালের। বোমাগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765