শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পীরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

রংপুরের পীরগঞ্জে সুরভী আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুরভী পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার কন্যা। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সুরভীর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সুরভী তার নানা চন্ডিপুর গ্রামের বাসিন্দা মহসীন আলীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। শুক্রবার বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765