শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পিরোজপুরে পুলিশি অভিযানে ৯২ কিশোর আটক

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় বখাটের উৎপাত এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে সোমবার রাত আটটার পর থেকে ৩ ঘণ্টা বিভিন্ন উপজেলায় অভিযান করেছে পুলিশ। এসময় ৭টি উপজেলা থেকে ৯২ জন কিশোরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপারের নেতৃত্বে সদর উপজেলার বলেশ্বর ব্রিজ, নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল, কৃষ্ণচূড়া মোড় ও ক্লাব রোডে অভিযান চালিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
পিরোজপুর সদর উপজেলায় অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালন করা হয় এবং তা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765