শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পিতাকে হত্যার অভিযোগে পুত্র আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে শাহেদ আলী (৫৮) নামের এক বৃদ্ধ পিতাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে জাহিদের (২৮) বিরুদ্ধে। সোমবার ভোর ৬টার দিকে ষোলঘর ইউনিয়নের বাজার-সংলগ্ন দূর্গবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্র জাহিদকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শাহেদ আলী স্থানীয় মসজিদে ফজর নামাজ শেষে বাড়ি ফিরলে মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ তাকে বটি দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পরপরই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাড়ি উঠানে এসে স্বামীর রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ছেলেকে আটক করে। স্থানীয়রা জানায়, জাহিদ নিহত শাহেদ আলীর একমাত্র পুত্র, সে কিছুটা মানসিক প্রতিবন্ধী ।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুুচ আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। আটককৃত ছেলে কিছুটা মানসিক প্রতিবন্ধী, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765