শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাবনায় ‘বন্ধুকযুদ্ধে’ এক ব্যাক্তি নিহত

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

পাবনা প্রতিনিধি :

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালী উল্লাহ (৩১) বেড়া পৌর সদরের সানিলা মহল্লার আকবর আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ওয়ালী উল্লাহ মাদক কারবারী ও আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোট আটটি ডাকাতি এবং মাদক মামলা রয়েছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, বুধবার এক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়ালী উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে বেড়া ওয়ালী উল্লাহকে নিয়ে পৌর সদরের জোরদা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওয়ালী উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায় সে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শার্টারগান, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম সহ তিনজন কনস্টেবল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765