শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

পাপুয়া নিউ গিনির (পিএনজি) পার্বত্য অঞ্চলে নৃগোষ্ঠীগত সংঘাতে নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

সোমবার ভোরে দেশটির হেলা প্রদেশে দুই নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এ হত্হতের ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে ঘটনাটিকে তার জীবনের ‘অন্যতম দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন।

এটি গত কয়েক বছরের মধ্যে পিএনজিতে হওয়া সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাত।

স্থানীয় নিউজ এজেন্সি ইএমটিভির তথ্যানুযায়ী, গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

ইএমটিভি জানিয়েছে, তারি-পোরি জেলার ক্ষুদ্র একটি পল্লিতে পৃথক হামলার ঘটনা ঘটে।

মুনিমা গ্রামে রোববার প্রথম হামলাটি চালানো হয়েছিল। ওই হামলায় চার পুরুষ ও তিন নারীসহ সাতজন নিহত হন।

এরপর সোমবার ভোরে কারিদা গ্রামে হামলা হয়। এ সময় ১৬ জন নারী ও একটি শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নারীদের মধ্যে দুইজন গর্ভবতী ছিলেন।

প্রধানমন্ত্রী মারাপে জানিয়েছেন, হাগুই, ওকিরু ও লিউয়ি নৃগোষ্ঠীর বন্দুকধারীদের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং দায়ীদের সবাইকে শাস্তি পেতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765