বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

পাকিস্তানে একটি মসজিদে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের তালেবান প্রধানের ভাইসহ চারজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছে।

শুক্রবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কুচলক একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বেলুচিস্তানের পুলিশ প্রধান মহসিন হাসান বাট জানান, কুচলক শহরের একটি মসজিদে দূর থেকে নিয়ন্ত্রিত বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

সেখানকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবদুল রাজ্জাক চীমা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে চারজন নিহত হয়েছে… এছাড়া আহত হয়েছে অন্তত ২৩ জন।’

নিহতদের মধ্যে আফগান তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার ভাই আহমদুল্লাহ আখুন্দজাদা রয়েছেন বলে নিশ্চিত করেছেন বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘নিহত আহমদুল্লাহ যে হাইবাতুল্লাহর ভাই এটা নিশ্চিত।’

এদিকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে বা বিস্ফোরণে তালেবান নেতার ভাই নিহত হওয়ার ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765