শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পাকিস্তানে ভারতীয় বাহিনীর হামলা, ৫ পাক সেনা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী। ভারতীয় বাহিনীর খবর, এতে কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া হামলায় ৪ থেকে ৫ পাক সেনাও নিহত হয়েছে। খবর এএনআই, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কাশ্মীরের তংধর সেক্টরের বিপরীত দিকে পাক অধিকৃত কাশ্মীরের নীলম জঙ্গি আস্তানায় রবিবার ভারতীয় সেনাবাহিনী হামলা চালায়।

বলা হয়েছে, হামলায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহত হয়েছে কমপক্ষে ১০-১৫ জঙ্গি। সেইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক লঞ্চ প্যাড ও জঙ্গি ঘাঁটি।

এর আগে আজ রবিবার তংধর সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি করে পাক সেনা। এতে ভারতীয় ২ জওয়ান ও সাধারণ এক নাগরিক নিহত হন।

ভারতীয় সেনার এক মুখপাত্র সূত্রে খবর, ২ জওয়ানের মৃত্যুর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এতে পাক সীমানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে আরো বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আর্টিলারি গান ব্যবহার করে ভারতীয় সেনা। এতে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। পাশপাশি পাক সেনার একাধিক আউটপোস্টও ধ্বংস হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765