শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




পাকিস্তানে বজ্রাঘাতে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
পাকিস্তানে বজ্রাঘাতে ২৬ জনের মৃত্যু

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর বজ্রাঘাতে নারী ও শিশুসহ কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির থারপারকার জেলার মিথি, ছাছি ও রাম সিং সোধো গ্রামে এই বজ্রাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়।

ওই বজ্রাঘাতে শুধু মানুষই নয় বহু গবাদি পশুরও মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে, বজ্রাঘাতে অন্তত কয়েক ডজন গবাদি পশু মারা গেছে।
প্রদেশের অন্যান্য জেলায় বজ্রাঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খায়েরপুর জেলা কোতদিজিতে বজ্রাঘাতের ঘটনায় একটি গাছে আগুন ধরে যায়।
উদ্ধারকারীরা কর্মকর্তারা বলেছেন, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারা বলছেন, বুধবার সন্ধ্যা থেকে ১৬ জনের বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১০ জনের মৃতদেহ নিয়ে আসার কথাও নিশ্চিত করেন তারা।

এদিকে বজ্রাঘাতে হতাহতের ঘটনায় আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি নোটিশ জারি করে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, দেশটির নিম্নাঞ্চলে বজ্রাঘাতের ঘটনা ঘটছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765