বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




‘পাকিস্তানে ঢুকে প্রতিশোধ নেয়ার জন্য তৈরি ছিল ভারতীয় সেনাবাহিনী’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
ফাইল ছবি

পুলওয়ামায় হামলার পরের ঘটনা সম্পর্কে অনেকেই অবগত। তবে ঠিক কতটা প্রস্তুতি নিয়েছিল ভারত? এবার সেটাই জানিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ভারতীয় সেনা। এমনকি পাকিস্তানে ঢুকে প্রতিশোধ নিয়ে আসার জন্যও তৈরি ছিল বাহিনী। সোমবার একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করেন সেনাপ্রধান।

পুলওয়ামার শাস্তি পাকিস্তানকে দেয়ার জন্য বিমান থেকে অ্যাটাক করা বা অন্য যে কোনও অভিযানের জন্য যে ভারতীয় সেনা প্রস্তুত সে কথা সরকারকেও জানানো হয়েছিল।

সোমবার অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের সঙ্গে বৈঠক ছিল বিপিন রাওয়াতের। বৈঠক শেষে তিনি বলেন বালাকোটের পর ভারত সবদিক থেকে প্রস্তুত ছিল।

বালাকোটে পাক জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান সেকথা এতদিন ধরে স্বীকার করেনি। তবে পাকিস্তানের স্বাধীনতা দিবসে সেই ব্লান্ডারটাই করে বসেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীর নিয়ে ভারতকে আক্রমণ করতে এতটাই ব্যস্ত তিনি যে ভুল করে স্বীকার করেই বসেন যে বালাকোটে অভিযান চালিয়েছিল মোদি সরকার। তার দাবি, ভারত নাকি এবার পাকিস্তানের জন্য বালাকোটের থেকেও বড় অভিযানের পরিকল্পনা করছে।

এখানেই শেষ নয়। ইমরান খান এদিন সাফ জানিয়ে দেন, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবেন তিনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765