শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেফতার

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০১৯

ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সোমবার দেশটির হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। 

পাকিস্তানের বাইরে টাকা পাঠানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট চালু রাখার অভিযোগে সোমবারই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কমিশনের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুর্নীতি দমন শাখার একটি দল। সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী, তার বোন ফারিয়াল তালপুরকে এখনও গ্রেফতার করা হয়নি।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ কোটি রুপি অর্থ লেনদেন করেছেন আসিফ আলি জারদারি এবং তার বোন। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিলিয়ন পরিমাণ অর্থ তছরুপ সংক্রান্ত পাকিস্তান সুপ্রিম কোর্টে একটি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি। দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার স্ত্রী ছিলেন। বেনজির ভুট্টোর দ্বিতীয় দফা শাসনামলে জারদারি পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765