শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত ১১

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

পাকিস্তানের বেলুচিস্তানে পাসনি থেকে করাচি যাওয়ার পথে মাকরান উপকূলীয় মহাসড়কের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি বাস। শনিবার এ দুর্ঘটনায় অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারীও রয়েছেন বলে জানা যায়। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছান পাক কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু ঘটে। আহতদের ওরমারাতে অবস্থিত পিএনএস দারমান জাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের পাকিস্তান নেভীর চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765