বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেওয়ার ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত। ভারতের হরিয়ানার হিসারে ভোট প্রচারে গিয়ে সিন্ধুর নাম না করে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, পাকিস্তানে পানি দেওয়া বন্ধ করে হরিয়ানার কৃষকদের কাছে ওই পানি এবার পৌঁছে যাবে ।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তান। কিন্তু এবার সেটা আটকে দেব। আপনাদের ঘরে পৌঁছাবে ওই পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য লড়াই করছি।’
ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র। পাকিস্তানকে পানিতে মারতে সিন্ধুর অতিরিক্ত পানি আটকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। অতিরিক্ত পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানি সমস্যার কথা মেটানোর ভাবনা রয়েছে। চাপে পড়েছে পাকিস্তানও। ভারত পানি সংকট তৈরি করে ফিফথ জেনারেশন ওয়ারের পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

এদিকে, আর এক সপ্তাহও বাকি নেই হরিয়ানা ভোটের। শেষবেলার প্রচারে সেই পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকেই হাতিয়ার করলেন মোদি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765