শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




পাকস্থলী থেকে উদ্ধার করা হলো সাত হাজার পিস ইয়াবা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

খুলনায় দুই মাদক কারবারীকে আটকের পর তাদের পাকস্থলী থেকে বিশেষ পদ্ধতিতে ৭ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আটককৃত দুই মাদক কারবারি হলো মাগুরা জেলার সদর থানাধীন ভাংগুড়া এলাকার মৃত রশিদ জোমাদ্দারের ছেলে শাহজাহান জোমাদ্দার (৩৫) ও নড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের মৃত হাবি মিনার ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, রোববার রাতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম রূপসা ব্রিজের কাছে খুলনাগামী ডিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে সন্দেহ জনক দুই ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের প্রত্যেকের পেটের ভিতর ৭২ টি করে টেপে জড়ানো ক্যাপসুল (যার প্রতিটির ভিতরে ৫০ পিস করে ইয়াবা ট্যাবলেট) আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে থানায় এনে বিশেষ পদ্ধতিতে মল ত্যাগ করালে ১৪৩ টি ক্যাপসুল বের করে। পরে এসব ক্যাপসুলের ভিতর থেকে ৭ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765