শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাঁচ মাদকবিক্রেতার পেট থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

কুমিল্লায় পাঁচ মাদকবিক্রেতার পেট থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার কক্সবাজার থেকে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় কুমিল্লার পদুয়ারবাজার বিশ^রোড এলাকা থেকে ডিবি পুলিশ ওই ব্যবসায়ীদের আটক করে।

আটকেরা হলেন-কুষ্টিয়ার মিরপুর থানার হালসা গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (২২), কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ধনারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), একই জেলার চুলিয়ারচর গ্রামের নরুজ্জামানের ছেলে মো. সুলতান (১৯), রাজিবপুর থানার চরসাজৈ গ্রামের ওসমান গনির ছেলে শরিফুল ইসলাম (২২) ও একই উপজেলার চররাজিবপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে ফারহজান রাজ (২২)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, রোববার পদুয়ার বাজার বিশ্বরোডে পুলিশ চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলে ডিবি পুলিশ পাশের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পেটের মধ্যে ইয়াবার নজির পায়। পরে তাদের পেটের ভেতর থেকে বড় বড় ক্যাপসুলের মতো ইয়াবা সম্বুলিত ২৬০টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার করা প্যাকেটে ১৩ হাজার পিস ইয়াবা ছিল।

কুমিল্লা ডিবি পুলিশের এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অইনে মামলা দায়ের করে আটকদের জেলহাজতে পাঠিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765