শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পরমাণু চুক্তি রক্ষায় ঐকমত্যে ফ্রান্স-ইরান

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি রক্ষায় নতুন করে আলোচনা শুরু করতে একমত হয়েছে ফ্রান্স ও ইরান। এ বিষয়টি নিয়ে ম্যাঁক্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আধঘণ্টার বেশি সময় ধরে টেলিফোনে আলাপ হয়েছে।

এর ফলে তেহরানের পারমাণবিক চুক্তি রক্ষায় নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হলো। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে আধঘণ্টার বেশি সময় ফোন আলাপের পর এই সিদ্ধান্তের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট।
ফলে তেহরানের পারমাণবিক চুক্তি রক্ষায় নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হলো। ফোনালাপে ম্যাঁক্রো উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সাথে পরমাণু চুক্তিটি পরিত্যক্ত হলে, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে।

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে একটি চুক্তি হয়। সে সময় ইরানকে শর্ত দেওয়া হয়েছিল যে, ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তার উপর দেওয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে।

সেই শর্ত রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট হাসান রুহানি ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বছর যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে চুক্তিটি পরিত্যক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর শাস্তিমূলক অবরোধ আরোপ করেছে। গত মে মাসে ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে ইরান এর জবাব দিয়েছে।

ইরান এই ইউরেনিয়াম পারমাণবিক রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে ব্যবহার করে। তবে তারা পারমাণবিক বোমা তৈরি করছে বলে সন্দেহ করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এই মানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারবে না। কিন্তু যতটুক ইউরেনিয়াম ইরান মজুদ করতে পারবে তার বেশি ইতোমধ্যেই দেশটির কাছে এখন আছে এবং এর পরিমাণ আরও বাড়ানো হবে বলে এরকম একটি ঘোষণা ইরান কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পারমাণবিক চুক্তি রক্ষায় সব পক্ষের সাথে আবার আলাপ শুরু করতে কি ধরনের শর্ত থাকতে পারে সে বিষয়ে ১৫ জুলাইয়ের মধ্যে বিশ্লেষণ শেষ করবে ইরান ও ফ্রান্স।

ম্যাঁক্রো সব পক্ষের সাথে সে ব্যাপারে পরামর্শ করবেন। ইরান তার উপর আরোপ করা অবরোধ শিথিল করতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে রবিবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765