শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ সদরদপ্তরে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি অনুমোদনের দলিল হস্তান্তর করেন— পিআইডি

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস-২০১৭’-এ স্বাক্ষর করেছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের

এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ট্রিটি সেকশনে স্বাক্ষরিত চুক্তির দলিল জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চুক্তির খসড়া উন্মুক্ত করার প্রথম দিনেই বাংলাদেশ এতে স্বাক্ষর করেছে। ৩২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

বাংলাদেশ পুরোপুরি পরমাণু বোমা নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765