শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

পরকীয়া প্রেমের সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। সোমবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্বামী আমজাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমজাদ হোসেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকার রউফ মিয়ার ছেলে। তিনি উপজেলা বাজারে টেইলারিং এর কাজ করতেন। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমজাদ হোসেনের হাত পা টিপে দেওয়ার কথা বলে এ ঘটনা ঘটায় তার স্ত্রী সোনিয়া। পরকীয়া নিয়ে সন্দেহ থেকেই সোনিয়া এ কাজ করেছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, ‘গুরুত্বর আহত অবস্থায় আমজাদ হোসেনকে আমাদের কাছে আসা হলে আমরা দ্রুত তাকে ঢাকা প্রেরণ করি। তার পুরুষাঙ্গের প্রায় ২ সেমি এর মতো কাটা হয়েছে।’

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে স্ত্রী সোনিয়া পালিয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765