রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




পরকীয়ার জেরে বৃদ্ধ ইউপি সদস্যকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুরের ইন্দুরকানীতে গৃহবধূর সঙ্গে পরকীয়ার জেরে স্বামী ও তার সহযোগীরা এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী খোকা শিকদারকে পুলিশ আটক করেছে।

শনিবার রাতে উপজেলার চাড়াখালী এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য জয়নাল মল্লিকের (৬৮) সঙ্গে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। দেড় মাস আগে গৃহবধূ ও ইউপি সদস্যের মোবাইলে কথোপকথনের রেকর্ড ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে শনিবার রাতে ইউপি সদস্য আবারও ওই গৃহবধূর বাড়িতে যায়। এ সময় খোকা শিকদার ও তার লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হাববিুর রহমান জানান, ইউপি সদস্য রাতে খারাপ উদ্দেশ্য নিয়ে গৃহবধূর বাড়িতে গেলে স্বামী ও তার লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765