বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পদ্মায় সিমেন্টবোঝাই কার্গো জাহাজডুবি

রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
ডুবে যাওয়া কার্গো থেকে সাঁতরে তীরে ওঠা ব্যক্তিরা-নতুনবার্তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১৬০ টন সিমেন্ট বোঝাই একটি বলগ্রেড কার্গো (ছোট) জাহাজ ডুবে গেছে।

উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া এলাকায় রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে আল্লাহরদান নামের ছোট জাহাজটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। পদ্মা নদীর দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে বাহনটি। এসময় চালক জাহাজের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে এটি ডুবে যায়।

জাহাজে থাকা মো. সিরাজ মিয়া, মো. আ. জলিল, মো. ইব্রাহিম মিয়া ও মো. সিরাজুল ইসলাম স্থানীয়দের সহযোগীতায় পাড়ে উঠে আসেন। খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ এবং গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সিমেন্ট বোঝাই জাহাজটির এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765