বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষে আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ডুবোচরের কারণে এ ঘটনা ঘটে।

ঘাট সূত্রে জানা গেছে,শিমুলিয়া থেকে রাতে যাত্রীবাহী এমভি হাজী শরীয়তউল্লাহ নেভিগেশন লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসছিল। নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়াগামী একটি ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তবে আহতরা আশংকামুক্ত।

ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লঞ্চের পেছনের দিকের সঙ্গে ফেরির ধাক্কা লেগেছিল।

কয়েকজন যাত্রী আঘাত পেয়েছে, তবে মারাত্মক কিছু হয়নি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765