রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পদোন্নতি পেয়ে মন্ত্রী ইমরান, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা-সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন এক মুখ, আরেক প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হচ্ছেন আর নতুন প্রতিমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার তারা শপথ নেবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে চলতি বছরের ৭ জানুয়ারি।

প্রধানমন্ত্রীসহ ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দফতর পরিবর্তন হয়। তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765